শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন প্রতিষ্ঠার দাবিতে ‘বেলাব উপজেলা স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদ’ নির্বাচন কমিশনে দাখিলকৃত আবেদনের অনুলিপি বিভিন্ন দপ্তরে জমা দিয়েছে। ১০ আগস্ট রবিবার পরিষদের সদস্য সচিব মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, বেলাব উপজেলা নির্বাচন অফিস, নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ এর কাছে আবেদনের অনুলিপি প্রদান করে।
এই উদ্যোগের মাধ্যমে বেলাব উপজেলাকে একটি স্বতন্ত্র সংসদীয় আসন হিসেবে ঘোষণার দাবি আরও জোরদার করা হয়েছে। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক কাঞ্চন, জনাব মোঃ আলী, পরিষদের অন্যতম নেতা মহসিন সরকার, সদস্য মুফতি আবুল কালাম জাকারিয়া, রেজাউল আলম বিজয়সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিনিধিরা জানান, বেলাব উপজেলার ভৌগোলিক, জনসংখ্যাগত ও প্রশাসনিক গুরুত্ব বিবেচনায় দীর্ঘদিন ধরে স্বতন্ত্র সংসদীয় আসন প্রতিষ্ঠার দাবি উঠেছে। এটি বাস্তবায়িত হলে এলাকার জনগণের স্বার্থ জাতীয় পর্যায়ে আরও কার্যকরভাবে উপস্থাপন সম্ভব হবে।
স্থানীয় জনগণও এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। পরিষদ আশা প্রকাশ করেছে যে, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবিটির যৌক্তিকতা বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.