মোঃ শহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
তারিখ: ২ মে ২০২৫
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের উত্তর সাইনবোর্ড বাসস্ট্যান্ডে অবস্থিত “মসজিদে রাসূল (সা:) জামে মসজিদ” এর কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ২০২৫ থেকে ২০২৮ সালের জন্য গঠিত নতুন কমিটি ৩১ সদস্য বিশিষ্ট এবং এটি সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠিত হয়। এ ছাড়া ১১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।
মসজিদের পরিচালনা কমিটি গঠনের জন্য শুক্রবার বাদ জুমআ মসজিদে এক বিশেষ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিরা ও মুসল্লিগণ। মসজিদে রাসূল (সা:) জামে মসজিদের প্রধান উপদেষ্টা মো: নুর হোসেন নুরু ভূঁইয়া সভার সভাপতিত্ব করেন এবং নবগঠিত কমিটির ঘোষণা দেন। এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ মো: সারোয়ার খান ও অন্যান্য সম্মানিত অতিথিরা।
নতুন কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক এম আই ফারুক আহমেদ (দৈনিক দিনকাল) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম (দা:বা:), মো: রফিকুল ইসলাম রতন, মির্জা মোহাম্মদ মনির, মো: হাবিবুর রহমান, মো: কেফায়েত উল্ল্যাহ, মো: আনোয়ার উল্ল্যাহ এবং আরও অনেকে।
উপদেষ্টা পরিষদে রয়েছেন, প্রধান উপদেষ্টা মো: নুর হোসেন নুরু ভূঁইয়া, সিনিয়র উপদেষ্টা মুফতী আনিসুর রহমান কাসেমী, এবং উপদেষ্টা হিসেবে মো: কামরুজ্জামান ভূঁইয়া পারভেজ, মো: আলহাজ্ব জয়নাল আবেদীন, মো: সারোয়ার খান, খন্দকার মো: আলমগীর হোসেন, মো: কবীর হোসেন, হাজী মো: ইমান আলী, মো: আলী আকবর সাউদ, মো: তোফাজ্জল হোসেন, মো: নুরুল আফসার পারভেজ।
সভায় প্রধান উপদেষ্টা মো: নুর হোসেন নুরু ভূঁইয়া বলেন, “মসজিদ একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এবং এর কমিটি গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশাবাদী যে, সাইনবোর্ড এলাকার উন্নয়ন ও মসজিদের সেবায় সবাই একসাথে কাজ করবে, পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে আমরা একে অপরকে সহযোগিতা করবো।”
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.