শেখ ফসিয়ার রহমান, নড়াইল জেলা প্রতিনিধি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন উপলক্ষে কালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কালিয়া উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করতে হবে।
সভায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে—২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে কালিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ, শিশু-কিশোর ও শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং দোয়া মাহফিল।
সভায় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী, আইসিটি অফিসার প্রস্ফুট মণ্ডল, যুব উন্নয়ন অফিসার ফয়জুল করিম, সমাজসেবা অফিসার মো. রফিক, উপজেলা প্রকৌশলী আল আমিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খালিদ হোসেন, রাজনৈতিক নেতা রেজা ই রাব্বি কামাল, শেখ শিহাব হোসেন, মনিরুজ্জামান মনা, প্রেস ক্লাব কালিয়ার সভাপতি শেখ ফসিয়ার রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী বলেন, মহান শহীদ দিবসে জাতীয় পতাকা ও শোক পতাকা যথাযথ নিয়ম মেনে উত্তোলন করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.