হারুন শেখ বাগেরহাট জেলা
বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক জানান, অপারেশন “ডেভিল হান্টে বৃহস্পতিবার মধ্যরাত ১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে হাশেম ফকির (৪৮), মোঃ সুলতান (৬৫) এবং গৌতম মন্ডল (৩৫) কে আটক করা হয়। আটককৃত সকলেই আওয়ামী লীগ ও যুবলীগ এর নেতাকর্মী এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
মোংলা থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিছুর রহমান জানান,বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার গোয়ালীরমেঠ এলাকা থেকে আওয়ামী লীগ নেতা শাহআলম (৪৫) ও আওয়ামী লীগ কর্মী মোঃ জসিম (২৭) কে আটক করে পুলিশ।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.