কলি আক্তার মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, ন্যায়বিচার নিশ্চিত এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষার আহ্বান জানিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার খাউলিয়া ইউনিয়নের পশরবুনিয়া সিসিআরসি কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিসিডিবি-পিসিআরসিবি-৩ প্রকল্পের (জলবায়ু পরিবর্তন কর্মসূচি) আওতায় ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, জার্মানির অর্থায়ন ও সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়বিচার নিশ্চিত করি, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা দিই এবং অপরাধীদের দায়মুক্তির অবসান ঘটাই’—এই স্লোগান সামনে রেখে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুশীল সমাজের প্রতিনিধি মো. হুমায়ুন কবির মানির। শুরুতে স্বাগত বক্তব্য দেন সিসিডিবির উপজেলা সমন্বয়কারী সুব্রত কুমার মিস্ত্রী। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা সিএসও নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন এবং পশরবুনিয়া সিসিআরসির সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন।
আলোচনা সভা শেষে নারী নির্যাতন ও প্রতিরোধ বিষয়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ মোট ১২ জন অংশ নেন। প্রতিযোগিতায় ফাহিমা আক্তার প্রথম, তাপস চন্দ্র কর দ্বিতীয় এবং শ্যামল দত্ত তৃতীয় স্থান অর্জন করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে পুরস্কার দেওয়া হয়। কর্মসূচিতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.