যশোর প্রতিনিধি
যশোরের কোতোয়ালী মডেল থানার ষষ্ঠীতলা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন প্রতারণা ও ভুয়া আইডি কার্ড তৈরির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় প্রতারণায় ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, আইডি কার্ড প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এসআরবি ফোর্সেস জানায়, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, অবৈধ মালামাল জব্দ, অস্ত্রধারী সন্ত্রাসী, জুয়াড়ি ও মাদক কারবারিদের আইনের আওতায় আনার পাশাপাশি চাঞ্চল্যকর অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতোয়ালী মডেল থানার ষষ্ঠীতলা এলাকায় জনৈক মো. রিপন হোসেনের তিনতলা ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালায় এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের আভিযানিক দল। অভিযানে অনলাইন প্রতারণা ও ভুয়া আইডি কার্ড তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঝিনাইদহ সদর থানার বোংকিরা গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে আল মুছাব্বির রিয়াদ (২৩), যশোরের ঝিকরগাছা থানার গোডাউন কলাগাছি গ্রামের মো. ইমান আলীর ছেলে মো. রাসেল হোসেন (২৭), ঝিনাইদহের মহেশপুর থানার বাতানগাছি গ্রামের মো. শহিদুজ্জামানের ছেলে ফাহিম সাদিক (২২) এবং একই থানার জলিলপুর গ্রামের মো. সজল আলীর ছেলে মো. সিয়াম আলী (২২)।
এসআরবি ফোর্সেসের ভাষ্য অনুযায়ী, অভিযানে তিনটি ল্যাপটপ, পাঁচটি কম্পিউটার মনিটর, ১৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, চারটি কম্পিউটার পিসি, একটি আইডি পিনকার্ড, চারটি কিবোর্ড, চারটি মাউস, একটি কালার প্রিন্টার, বিদেশি নকল ড্রাইভিং লাইসেন্স কার্ড, একটি পাওয়ার ব্যাংক ও একটি ওয়েব ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা এসব ডিভাইস ব্যবহার করে অবৈধভাবে ভুয়া আইডি কার্ড তৈরি এবং অনলাইনের মাধ্যমে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে তাদের হস্তান্তর করা হয়েছে।
NGS/MMH
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.