নিজস্ব প্রতিবেদক
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজারে নিরাপত্তা জোরদার এবং চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন আলী।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় যোগানিয়া বাজারের ব্যবসায়ী ও দোকানমালিকদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, পুলিশের নিয়মিত টহল ও ডিউটি পরিচালনা এবং অপরাধ প্রতিরোধে ব্যবসায়ীদের সচেতন থাকার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন ওসি।
মতবিনিময়কালে বাজারের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা, সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি নজরে রাখা এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে দ্রুত পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়।
ওসি মো. হোসেন আলী বাজারের শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি ব্যবসায়ীদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা বাড়লে বাজারে অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখা সহজ হবে।মতবিনিময় সভায় যোগানিয়া বাজারের ব্যবসায়ী ও দোকানমালিকেরা উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.