বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা
নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া বাজার কমিটি নির্বাচন-২০২৬ ঘিরে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। বাজারের ব্যবসায়ীদের মধ্যে নির্বাচন নিয়ে বাড়ছে উৎসাহ-উদ্দীপনা। প্রার্থীদের পদচারণা, ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং সমর্থন আদায়ের প্রচেষ্টায় ইতোমধ্যে বাজার এলাকায় তৈরি হয়েছে নির্বাচনী আমেজ। এরই মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান বাবুল।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মনোনয়ন ফরম জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই বাজারের ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করেছেন তিনি। বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং তাঁদের দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করছেন।
নির্বাচন পরিচালনার লক্ষ্যে ইতোমধ্যে ৩৫৪ জন ভোটারের তালিকা প্রস্তুত করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর (শনিবার) ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। ফলে নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রার্থী ও তাঁদের সমর্থকদের তৎপরতা।
যোগানিয়া বাজারের ব্যবসায়ীদের কাছে বাজার কমিটির নির্বাচন শুধু নেতৃত্ব নির্বাচনের বিষয় নয়, বরং বাজারের সার্বিক পরিবেশ, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ কারণে এবারের নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
সব মিলিয়ে যোগানিয়া বাজার কমিটি নির্বাচন-২০২৬ ঘিরে এখন সরগরম পুরো বাজার। তবে সভাপতি পদে শেষ পর্যন্ত ভোটারদের আস্থা ও সমর্থন কার পক্ষে যায়, তা জানা যাবে আগামী ২৮ নভেম্বর ভোটের ফলাফলে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.