রংপুর প্রতিনিধি
প্রেস ক্লাব'র গঠনতন্ত্রে কালো ধারা,লুটপাটসহ বিভিন্ন বৈষম্য বিষয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী সাংবাদিক সমাজ। বৈষম্যের প্রতিবাদ ও প্রতিকার চেয়ে ৯ আগষ্ট সকাল ১১টায় রংপুর প্রেসক্লাব চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় কালের কন্ঠের রংপুর প্রতিনিধি গোলজার রহমান আদরের সঞ্চালনায় আনন্দ টিভি রংপুর প্রতিনিধি মাহফুজ আলম প্রিন্স, এটিএন নিউজ রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিম ও ডেইলি ইন্ডাস্ট্রি রংপুর প্রতিনিধি এস.এম জাকির হুসাইন এর সমন্বিত এ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক শরিফা বেগম শিউলি, রবিন চৌধুরী রাসেল, গোলাম মোস্তফা,পারভেজ সুমন, এম এন রাব্বী,মিজানুর রহমান, শরিফুল ইসলাম,আফ্ফান হোসেন আজমির সহ আরও অনেকেই।
তারা বলেন, দীর্ঘ দিন ধরে রংপুর প্রেসক্লাব সামান্য কিছু সদস্য নিয়ে সিন্ডিকেট গড়ে তুলেছে। তার মধ্যে আবার ডজনখানেক অপেশাদার ( শিক্ষক) রয়েছে। যাদের মাঠে কখনোই কাজ করার সুযোগ নেই। শিক্ষায় ফাঁকি দিয়ে গোপন আতাতে অবৈধ ভাবে প্রেসক্লাবে সদস্য আছেন। শত কোটি টাকার কমপ্লেক্সে কয়েকশ দোকান পাট বিক্রি করে অবৈধ টাকা ভাগাভাগি করে চলেছে। কালো গঠনতন্ত্র করে পেশাদার সাংবাদিকদের সদস্য অন্তর্ভুক্তি রুদ্ধ করে রেখেছে। কোন ফটো সাংবাদিক, ভিডিও সাংবাদিককে করা হয় না সদস্য। ক্লাবের বৈধ অবৈধ সদস্য ছাড়া কারও কোন কল্যাণে কাজ করার কোন নজির নাই। বরং এসব বৈষম্যের প্রতিবাদ প্রতিকার চাওয়াদের উপর নেমে আসে নানা ষড়যন্ত্র,নির্যাতন, মিথ্যা মামলা এমনকি হামলার ঘটনাও অনেক। প্রতিবাদকারিদের লাঞ্ছিত ও অবাঞ্ছিতও করেছে অনেক পেশাদার সাংবাদিকদেরও। দেশ যখন বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বিপ্লব ঘটিয়ে গোটা দেশ সংস্কার হচ্ছে। সেখানে জাতির বিবেক রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ সাংবাদিকতায় কোন বৈষম্য থাকতে দেয়া যায়না। অনতি বিলম্বে গণমাধ্যম ও গণমাধ্যম সংগঠন তথা রংপুর প্রেসক্লাব,কে রংপুরের পেশাদার সাংবাদিকদের জন্য উম্মুক্ত করনের মধ্য দিয়ে মিলনকেন্দ্রে পরিণত করার দাবি জানান, এবং এটি শীঘ্রই করা না হলে বৈষম্য বিরোধী ছাত্র-জনতাকে সাথে নিয়ে রংপুরের সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি ঘোষণা করবেন ।
এ সমবেশে আরও উপস্থিত ছিলেন আলোকিত সকালের রংপুর প্রতিনিধি মশিউর রহমান ইশাদ,দুর্নীতির সংবাদের সম্পাদক জুয়েল ইসলাম,সৈয়দা কনক শিল্পী,শীর্ষ নিউজের সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.