শেখ মোঃ নাসির উদ্দীন, খুলনা
খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর শাখার উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং রাসুল (সাঃ)-কে কটুক্তিকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫) বিকাল ৪টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ নাসির উদ্দীন এবং পরিচালনা করেন সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন।
সমাবেশে বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারের প্রতি সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের আহ্বান জানান। তারা বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে এবং দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, অশ্লীলতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
সমাবেশে আরও বক্তব্য দেন নগর সহ-সভাপতি হাফেজ আব্দুল লতিফ, জয়েন্ট সেক্রেটারি মাওঃ দ্বীন ইসলাম, এসিস্টেন্ট সেক্রেটারি মোঃ ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সৈকত, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ হুমায়ুন কবির, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মঈন উদ্দিন ভূঁইয়া, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক কারী মোঃ জামাল উদ্দিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ নাসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ বাদশা খান, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মারুফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক এইচ এম খালিদ সাইফুল্লাহ, সহ-দপ্তর সম্পাদক এইচ এম আরিফুর রহমান, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক গাজী মিজানুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন, সদস্য আলহাজ্ব জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, মোঃ শহিদুল ইসলাম সজিব, মোঃ কবির হোসেন হাওলাদার, মোঃ মিরাজ মহাজন, যুব নেতা মোঃ আব্দুর রশিদ হাওলাদার, আব্দুস সবুর, শ্রমিক নেতা আব্দুল মান্নান, মোঃ পলাশ শিকদার, ছাত্রনেতা মোঃ মাহদী হাসান মুন্না, মোঃ আতিক হাসান, মোঃ মাসুম বিল্লাহ, নাঈম হাসান, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ মামুন, মোহাম্মদ শাহরিয়ার তাজ, মোঃ নুরুল করিম প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.