হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের রামপালে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে ও খুনি হাসিনার ফাসির দাবীতে রামপাল উপজেলা বিএনপি এক প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নির্দেশনায় রামপাল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ মিছিল ও সমাবেশ করেছেন। রামপাল উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারীর সভাপতিত্বে প্রতিবাদ মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর মসজিদ মোড়ে এসে শেষ হয়।
এ সময় বক্তব্য দেন, ফকির শাহাদাৎ হোসেন, শেখ ফিরোজ কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন, আলতাফ হোসেন বাবু, আব্বাস হোসেন, আবু জাফর, এস, এম আব্দুল্লাহ আজমি, মাহাফুজুর রহমান চিক, শেখ মোতাহার আলী, প্রিন্স, বক্তিয়ার রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, ছাত্রদলের সাবেক উপজেলা আহবায়ক মোল্যা তরিকুল ইসলাম শোভন প্রমুখ। এ সময় বক্তাগণ বলেন, স্বৈরাচার হাসিনা জনরোষে পালিয়ে গেলেও তার দোষররা ঘাপটি মেরে রয়েছে। তারা আবারো নৈরাজ্য সৃষ্টি করে দেশের অস্থিতিশীলতা পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। তারা এ সময় খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের মাধ্যমে তার ফাসির দাবী হরেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.