মাসুম সর্দার স্টাফ রিপোর্টার
রূপসায় ১৪ আগস্ট বৃহস্পতিবার রাত ৮টায় বারোপূনের মোড়, জিরো পয়েন্ট মসজিদের সামনে মনোয়ারা এন্টারপ্রাইজের কার্যালয়ে উত্তর খুলনা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবগঠিত নেতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন, সহকারী ব্যবস্থাপক বিক্রয় ও বিপণন, দুবাই বাংলাদেশ সিমেন্ট মিলস্ লিঃ, শফিকুর রহমান শফিক, রূপসা উপজেলা বিএনপি সদস্য, ও মোঃ শাহাজালাল খন্দকার, কমিটির পরিচালক।
নবগঠিত কমিটির নেতৃত্বে ছিলেন সভাপতি বাবুল খলিফা, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হেলাল, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মোঃ মিলন শেখ, সহ সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক (সুজন), সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন হেসেন, কোষাধক্ষ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মোঃ মিজান, প্রচার সম্পাদক মোঃ হেলাল মোল্লা, সহ প্রচার সম্পাদক মোঃ মুকুল ফকির, ক্রীড়া সম্পাদক মোঃ হক মল্লিক ও কার্যনির্বাহী সদস্যরা ফারুক হাওলাদার, আলম মোল্লা, আকরাম শেখ, মোঃ নুর আলম, কবির হোসেন ও মঈন উদ্দিন। গত ৮ আগস্ট এই কমিটি ৫৮০ ভোটারের মধ্যে ৪৬২ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠান সার্বিক সহযোগিতা ও পরিচালনা করেন মনোয়ারা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাজা মনিরুজ্জামান তসলিম। জসিম উদ্দিন খানের বক্তব্যে ভিআরএম সিমেন্ট সম্পর্কিত দিকনির্দেশনা ও তথ্য তুলে ধরা হয়। শফিকুর রহমান শফিক বলেন, নবগঠিত কমিটি আইজগাতি ইউনিয়নের শ্রমিকদের পাশে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখবে।
রাজা মনিরুজ্জামান তসলিম বলেন, “ভিআরএম সিমেন্ট ও দুবাই সিমেন্ট মিলস্ লিঃ সব সময় শ্রমিকদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.