নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ফারুখ নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়।
স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে রাজাপুর এলাকায় অবস্থানকালে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা হঠাৎ ফারুখকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে এলাকাবাসী বেরিয়ে এলে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার বিষয়ে আইচগাতি ক্যাম্পের ইনচার্জ মো. ইব্রাহিম শেখ বলেন, রাত পৌনে ১১টার দিকে রাজাপুর এলাকায় ফারুখকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও প্রত্যক্ষদর্শীরা কেউই বিস্তারিত তথ্য দিতে রাজি হননি।
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি আরও জানান, আহত ফারুখ র্যাবের একজন সোর্স হিসেবে কাজ করতেন বলে শোনা যাচ্ছে। তবে কে বা কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানায়, ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
NGS/MMH
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.