শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):
খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মনিরুল হাসান বাপ্পি বলেছেন, "আজীবন দেখেছি, লড়াই-সংগ্রামে ডুমুরিয়ার দামাল ছেলেরাই বুক পেতে বুলেট ধারণ করেছে। তারা রাজপথে লুটিয়ে পড়েছে, কিন্তু কখনো পিছু হটেনি।" মঙ্গলবার বিকালে উপজেলা স্বাধীনতা চত্বরে ডুমুরিয়াবাসী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক।
বাপ্পি আরও বলেন, "নির্বাচনের মৌসুমে অতিথি পাখির আনাগোনা বাড়ে, এটা নতুন কিছু নয়। ডুমুরিয়াতেও সেটাই লক্ষ্য করছি। তারা ঘোরাঘুরি করবে, দলের মধ্যে বিভাজনের চেষ্টা করবে, কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। যাকে বিপদে-আপদে পাশে পাবেন, ডুমুরিয়ার মানুষ তার সাথেই থাকবেন। কারো রক্তচক্ষুর ভয় পাওয়ার কিছু নেই, আমরা আপনাদের পাশে আছি।"
প্রধান বক্তা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও খুলনা-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী মোল্যা মোশাররফ হোসেন মফিজ বলেন, "ডুমুরিয়ার সকল শান্তিপ্রিয় মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই। আমরা যেন কোনো টোকাইয়ের পাল্লায় পড়ে নিজেদের বিভাজিত না করি।" বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরশাফুল আলম নান্নু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন— শেখ মতিয়ার রহমান বাচ্ছু, শেখ শাহিনুর রহমান, অরুণ কুমার গোলদার, শাহিনুর রহমান, মাষ্টার আমিরুল ইসলাম, যুবদল সদস্য সচিব মোল্যা মশিউর রহমান, শেখ হেলাল উদ্দিন, শেখ মাহাবুর রহমান, শহিদুল ইসলাম মোড়ল, আহম্মেদ আলী ফকির, শাহানুর রহমান, শাহাদাৎ হোসেন, সালাম শেখ, শেখ আতিয়ার রহমান, খান শফিকুল ইসলাম, শেখ আব্দুল গফফার, দেলোয়ার হোসেন, জামিনুর রহমান, অংশপতি বৈরাগী, আশরাফুল ইসলাম, মাহাবুর রহমান পিকুল, আফজাল বিশ্বাস, আবুল হোসেন, শফিকুল ইসলাম জোয়াদ্দার, আক্তার খান, সরোয়ার হোসেন, মেহেদী হাসান রাসেল, পারভেজ গাজী, আবুল কালাম আজাদ, আনিচুর রহমান, নজরুল ইসলাম, রিপন হালদার, আসলাম খান প্রমুখ।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.