হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের জেলা পুলিশ সুপার তৌহিদ আরিফ বলেছেন, সুস্থভাবে বেঁচে থাকার জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরী হয় এবং তারা আরও ভাল ফলাফল অর্জন করতে পারে। তিনি আশা প্রকাশ করেন, রামপালের সুন্দরবন মহিলা কলেজ ভবিষ্যতে লেখাপড়ায় আরও এগিয়ে যাবে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ অবদান রাখবে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) বিকাল ৪ টায় সুন্দরবন মহিলা কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
এ সময় মহিলা কলেজের আহ্বায়ক ও বিএনপি'র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম বলেন, "আমরা এই উচ্চতর নারী বিদ্যাপীঠের লেখাপড়া ও সাংস্কৃতিক শিক্ষাকে এগিয়ে নিতে কাজ শুরু করেছি, যাতে আমাদের মেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম ও মর্যাদা অর্জন করতে পারে।"
তিনি আরও বলেন, "দেশনেত্রী খালেদা জিয়া শিক্ষা বৃত্তি চালু করেছেন, যার মাধ্যমে ২২ জন মেধাবী ছাত্রীকে ২ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে এই ব্যবস্থা অব্যাহত থাকবে।"
অতিথিরা হিসেবে উপস্থিত ছিলেন: কেন্দ্রীয় বিএনপির সদস্য আয়শা সিদ্দীকা মানি, বাংলাদেশ জামায়াত-ই-ইসলামী’র কেন্দ্রীয় সুরা সদস্য ও বাগেরহাট জেলা নায়েবে আমীর এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, সুন্দরবন মহিলা কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সামীউল ইসলাম, সুন্দরবন মহিলা কলেজের উপাধ্যক্ষ ইজারদার নাহিদুল ইসলাম, রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি।
অনুষ্ঠান শেষে বাগেরহাট জেলা জাসাস এর পরিচালক নার্গিস আক্তার লুনা এবং তার সহযোগীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন, যা অতিথিবৃন্দ উপভোগ করেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.