মনির খান স্টাফ রিপোর্টার।
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পার লঙ্কারচর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নারী আহত হয়েছে, তার মধ্যে স্মৃতি বেগমের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি ২ জন জাহানারা বেগম ও তানিয়া বেগম লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
প্রতিপক্ষের হামলায় যাহারা আহত হয়েছেন,তারা হলেন,পার লঙ্কারচর গ্রামের নওশের আলী মৃধার স্ত্রী জাহানারা বেগম (৫৫), তার মেয়ে তানিয়া বেগম (২৮) এবং পিকুল মৃধার স্ত্রী স্মৃতি বেগম (৩০)।
স্থানীয়রা জানান, গত ২৫ ফেব্রুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সময় চেয়ারে বসা কে কেন্দ্র করে ওলিয়ার শেখ ও পিকুল মৃধার মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি ঘটনা স্থানেই মীমাংসা হলেও পরের দিন ২৬ ফেব্রুয়ারি বুধবার বেলা ১২ টার দিকে হঠাৎ ওলিয়ার শেখ তার সন্ত্রাসী বাহিনীর ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে পিকুল মৃধার বাড়িতে এসে তিন নারীর উপর হামলা চালায়।
ওই হামলায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। তার মধ্যে স্মৃতি বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশিকুর রহমান বলেন, ঘটনাটির এখন ও পর্যন্ত কোন অভিযোগ পাই নাই, পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.