মনির খান, স্টাফ রিপোর্টার:
নড়াইলের লোহাগড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সার।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান।
উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আলমগীর হোসাইন, উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল হক আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন এবং লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. সেলিম জাহাঙ্গীর।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার সহকারী সেক্রেটারি হাফেজ ইমরান হোসেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর লক্ষীপাশা জোনাল অফিসের ডিজিএম আবু আনাস মো. নাসের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শিরিনা খাতুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুশান্ত কুমার মজুমদার, উপজেলা মৎস্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুম খান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা।
বক্তারা জুলাই শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শহিদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তারা শহিদদের আদর্শ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জুলাই শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন লোহাগড়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মুফতি নাজমুল ইসলাম।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.