শেখ ফসিয়ার রহমান, নড়াইল
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইলের কালিয়ায় সনাতন ধর্মাবলম্বী অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে শাড়ি ও ধুতি বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব বস্ত্র বিতরণ করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়ি এবং নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের নিজস্ব অর্থায়নে কেনা ধুতি সনাতন ধর্মাবলম্বী অসহায় ও হতদরিদ্র মানুষ, বিভিন্ন মন্দিরের পূজারি, ব্রাহ্মণ ও তাঁদের স্ত্রীদের মধ্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিক।
এ ছাড়া উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা বুলবুল আহমেদ, কালিয়া পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু রেজা ই রাব্বি কামাল, যুবদলের সভাপতি কামাল সিদ্দিকী, ছাত্রদলের আহ্বায়ক স. ম. রাকিবুজ্জামান পাপ্পু, কালিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ পদ আচার্য, শেখর চক্রবর্তী, অরূপ কুমার ঘোষ, তুষার কুমার ঘোষসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আয়োজকেরা জানান, শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উৎসবকে সামনে রেখে এমন সহায়তা সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহ জোগাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.