মো. মামুন মোল্লা ফুলতলা খুলনা
গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। তিনি অভিযোগ করে বলেন, একটি মহল বর্তমান সরকারকে অস্থিতিশীল করার পাশাপাশি বিগত সরকারের রাজনৈতিক শক্তিকে পুনর্বাসনের অপচেষ্টা চালাচ্ছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম তুহিন বলেন, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। সরকার দায়িত্ব নেওয়ার পরপরই তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে বলে তিনি দাবি করেন। একটি মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, বিগত সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা সামলে দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এ সময়ে কোনো ষড়যন্ত্রকারী গোষ্ঠী, গুপ্ত সংগঠন কিংবা ফ্যাসিবাদী শক্তিকে দেশের শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না বলে তিনি মন্তব্য করেন।
বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তুহিন বলেন, গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ ও সাংগঠনিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস। থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, যোগীপোল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলমগীর হোসেন, কেসিসি ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, কেসিসি ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, বিএনপি নেতা সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, এমদাদুল হক, হাবিবুর রহমান বিপ্লব, আনোয়ার হোসেন, ডা. রইস উদ্দিন, মোল্লা সোহরাব হোসেন, আতাউর রহমান মোড়ল, শাহাবুদ্দিন বুদ্ধি, শহিদুল ইসলাম সোহেল, আল আমিন হাওলাদার, মাসুম খান, গোলাম কিবরিয়া মেম্বার, শেখ আব্দুস সালাম মেম্বার, বিল্লাল হোসেন, মাসুম বিল্লাহ, সিয়াম হোসেন, জিয়াদুল ইসলাম, কাজী বিল্লাল হোসেন, হাবিবুর রহমান দিপু, শরিফুল ইসলাম টগর, সাবিনা ইয়াসমিন, চমন আরা, রেশমি সুলতানা, থানা কৃষক দলের সদস্যসচিব মো. শামীম শেখ ও সাবেক ছাত্রদল নেতা ওবায়দুর রহমান চয়নসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.