শেখ নাসির উদ্দীন, স্টাফ রিপোর্টার
সারাদেশের প্রায় সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘আইডিয়াল বৃত্তি পরীক্ষা ২০২৬’। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় আইডিয়াল এডুকেশন সোসাইটির উদ্যোগে দেশের ৩০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে পরীক্ষায় শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি ছিল বলে আয়োজকরা জানিয়েছেন।
নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে আয়োজিত এ পরীক্ষায় নার্সারি, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির প্রায় সাত হাজার শিক্ষার্থী অংশ নেয়। উৎসবমুখর পরিবেশে দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠন আইডিয়াল এডুকেশন সোসাইটির লক্ষ্য হলো প্রাথমিক পর্যায়ে ইসলামি ও সাধারণ শিক্ষার মানসম্মত সমন্বয়ের মাধ্যমে শিশুদের যুগোপযোগী, জ্ঞানভিত্তিক ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে সংগঠনটি সারাদেশের বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠ্যক্রম উন্নয়ন, দক্ষ ও পেশাদার শিক্ষক তৈরি এবং শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে বৃত্তি পরীক্ষাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
‘আলোর পথে, জ্ঞানের সাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক শিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে সংগঠনটি। আইডিয়াল এডুকেশন সোসাইটির চেয়ারম্যান মুফতি এইচ এম জুনায়েদ মাহমুদ এবং মহাসচিব কে এম জাহিদ তিতুমীরের নেতৃত্বে একদল মেধাবী ও কর্মঠ তরুণ শিক্ষকের সমন্বয়ে গঠিত পরিষদ এসব কার্যক্রম পরিচালনা করছে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.