খন্দকার সেলিম রেজা, স্টাফ রিপোর্টার
নরসিংদীর মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) বিকালে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতকরণ ও স্বাস্থ্যসম্মতভাবে ইফতার সামগ্রী বিক্রয়ের লক্ষ্যে হাতিরদিয়া বাজারে এ অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়ার নেতৃত্বে ফলের দোকান, ইফতারি দোকান, মুদির দোকান ও তরকারি বাজারে অভিযান চালানো হয়।
অভিযানে দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় দুইজন মুদির ব্যবসায়ী এবং স্বাস্থ্যঝুঁকিপূর্ণ উপায়ে খাদ্য প্রক্রিয়াকরণের দায়ে এক মিষ্টি ও হোটেল মালিককে "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯" অনুযায়ী মোট ৮,০০০/- টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহনেওয়াজ। এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক এম.এইচ পারভেজ এবং মনোহরদী থানার পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.