আশরাফুজ্জামান, গাইবান্ধা:
গাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাবের তিনবারের নির্বাচিত কোষাধ্যক্ষ ও সাংবাদিক হামিদুল হক মন্ডল গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। হেপাটাইটিস-বি সংক্রমণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. দেবাশীষ সরকারের কাছে তাঁকে নেওয়া হলে শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। পরে পরিবারের সদস্য ও পলাশবাড়ীতে কর্মরত সাংবাদিকদের সহযোগিতায় ওই রাতেই তাঁকে হাসপাতালের হেপাটোলজি বিভাগে নেওয়া হয়।
পরিবারের সদস্যরা জানান, তাঁর রক্তে বিলিরুবিনের মাত্রা ক্রমাগত বাড়ছে। মুখে খাবার খেতে না পারায় শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন হামিদুল হক।
এদিকে অসুস্থ সাংবাদিকের চিকিৎসায় পলাশবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার, সহসভাপতি আশরাফুজ্জামান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন এবং দৈনিক যুগের আলোর প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য ওমর ফারুকসহ অন্যরা। সাংবাদিক হামিদুল হক মন্ডলের দ্রুত সুস্থতা কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.