নড়াইল প্রতিনিধি
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিসহ ৫ দফা দাবি তুলে ধরে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখা।
রবিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনালের মুক্তমঞ্চে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সারসহ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, "জুলাই জাতীয় সনদের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনই দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান দিতে পারে। জনগণের ভোটাধিকার নিশ্চিত এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারকে দ্রুত নির্বাচন ঘোষণা করতে হবে।"
বক্তব্য শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জামায়াত নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে রওনা হন এবং পরে জেলা প্রশাসক বরাবর ৫ দফা দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন।
৫ দফা প্রধান দাবিসমূহ ১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন। ২. উভয় কক্ষে দুই সংসদে পিআর পদ্ধতি চালু করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরচারী সরকারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.