খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, খুলনার তেরখাদা উপজেলার আরজিনা (৩৫) ও বরিশাল ভান্ডারিয়া এলাকার লাভলু (৬৫)।
এর আগে গত ৬ অক্টোবর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা গেছে। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে ৯ জনের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট ৫০০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ৭৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১০ জনকে ভর্তি করা হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.