খুলনা-২ আসনে হাতপাখা প্রার্থী : শেখ নাসির উদ্দিন, খুলনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা-২ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী ও খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ বুধবার (২২ অক্টোবর) সোনাডাঙ্গা থানার ১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
সন্ধ্যায় তিনি নূরানী মসজিদ এলাকা, ময়লাপাতা ও টেক্সটাইল মিল এলাকার ব্যবসায়ী, শ্রমজীবী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের পক্ষ থেকে নির্বাচনী বার্তা পৌঁছে দেন।
মতবিনিময়কালে মুফতী আমানুল্লাহ বলেন, “দলের নির্দেশে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। জনগণের ভালোবাসা নিয়েই নির্বাচনে অংশ নেব। আপনাদের দুঃখ-দুর্দশার কথা সংসদে তুলে ধরব। ইসলামী আন্দোলনের প্রতিটি কাজই হবে জনকল্যাণমুখী। এখানে বৈষম্য ও দুর্নীতির কোনো স্থান থাকবে না।” জনসংযোগকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ মো. নাসির উদ্দিন, সমন্বয়কারী মুফতী ইমরান হোসাইন, মো. কবির হোসেন হাওলাদার, মোল্লা রবিউল ইসলাম তুষার, আব্দুল মান্নান, আব্দুর রশিদ, মোহাম্মদ মহিদুল ইসলাম, মো. ফিরোজ লস্কর, মো. বেলাল মল্লিক, মো. মুকুল গাজী, মো. ওয়াহিদুল ইসলাম, মো. মিলন, মো. জাকির হোসেন, মো. সগির হোসেন, বাবু, মো. আবু সাঈদ, মো. মোবারক, মো. সাদিজুল, মো. মাশরাফি, মো. নুরুল করিম, মো. মিরাজুল ইসলাম, মো. বেলালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.