1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

অটোরকিশার ব্যাটারি চুরি, মাইকিং করে ক্ষোভে ঝারলেন যুবক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন

কিশোরগঞ্জের ভৈরবে সিএনজিচালিত অটোরিকশার ব্যাটারি দ্বিতীয় বার চুরি হওয়ার পর মাইক ভাড়া করে ক্ষোভ ঝেরেছেন এক যুবক। চোরের উদ্দেশ্যে মাইকে গালি দিয়েছেন তিনি।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলায় এ ঘটনা ঘটে। এর আগে গত শনিবার (২১ ডিসেম্বর) রাতে তাঁর মায়ের ঘর থেকে ব্যাটারি চুরি হয়।

মাইকিং করা যুবকের নাম হৃদয় (২৮)। তিনি উপজেলার গজারিয়া ইউনিয়নের মানকদী পুরানগাঁও গ্রামের মৃত আনার মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।

মো. হৃদয় বলেন, ‘আমি গরিব মানুষ, অন্যের সিএনজিচালিত অটো ভাড়ায় চালিয়ে দিন এনে দিন খাই। ব্যাটারি চুরি হওয়ায় আজ দুদিন ধরে তিন সন্তান, বউ ও মা নিয়ে খুব কষ্টে আছি। এর মধ্যে প্রতিদিন ৫০০ টাকা হাজিরা দিতে হয় মহাজনকে। এ অবস্থায় ব্যাটারি চুরি হওয়ার পরদিন এলাকার মাদকসেবকসহ বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাতে-পায়ে ধরেছি, যাতে আমার ব্যাটারিটি ফিরিয়ে দেয়। কিন্তু কেউ আমার ব্যাটারি ফিরিয়ে দেয়নি। পরে মাইক ভাড়া করে চোরকে মনের দুঃখে গালাগাল করেছি। এর জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।’

হৃদয়ের মা অরুণা বেগম বলেন, ‘বাপ মারা যাওয়ার পর থেকে সংসারে অভাব-অনটন লেগেই আছে। এর মধ্যে কিছুদিন আগেও একবার ব্যাটারি চুরি হয়, অনেক কষ্টে ধারদেনা করে ব্যাটারি কিনতে হয়েছে। এরই মধ্যে গত শনিবার আবার ব্যাটারি চুরি হলে আমার ছেলে অনেকটা পাগলই হয়ে যায়। দুদিন ধরে ব্যাটারির জন্য গাড়ি চালানো বন্ধ। এ অবস্থায় অভাবের সংসার এখন কীভাবে চলবে, কীভাবে মহাজনের হাজিরা দেবে, এ চিন্তায় ছেলে আমার অনেকটা পাগলপ্রায় হয়ে গেছে।’

মানিকদি চৌমুরি বাজারের মাইকের দোকানদার মো. আবেদ উল্লাহ বলেন, ‘প্রথমে আমি মাইক দিতে চাইনি, পরে অনেকের অনুরোধে ভাড়া দেই। তারপর দেখি মাইক দিয়ে সে চোরকে গালিগালাজ করছে।’ ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park