1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

ফিলিস্তিনে গণহত্যা ও ইসরায়েলি হামলার প্রতিবাদে সেনহাটিতে বিক্ষোভ ও সমাবেশ

 

এস.এম. শামীম, দিঘলিয়া (খুলনা)

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর ও নৃশংস হামলা এবং গণহত্যার প্রতিবাদে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে সেনহাটির ষ্টার ২নং গেট জামে মসজিদ ও স্থানীয় যুবসমাজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি জামে মসজিদ থেকে শুরু হয়ে সেনহাটির প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিঘলিয়া প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ষ্টার ২নং গেট বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাহমুদুল হাসান। প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া ইমাম পরিষদের সভাপতি, জাকারিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি আহমাদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মুফতি নাঈম আশরাফ, মোল্লাপাড়া হেজবুল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মো. ইনামুল হক, বাগানবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মো. সোহেল এবং বাতিভিটা মাদ্রাসার ইমাম ও খতিব মাওলানা জিয়াউল হক।

সমাবেশে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট মো. মোশারফ হোসেন, গাজী এনামুল হাসান মাসুম, ডা. লিটন, মিজানুর রহমান, নিকু, হাসান, মেহেরাব, সাজ্জাদ, নাসিম ও ভুট্টোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, “গাজায় ইসরায়েলি বাহিনী নারী-শিশু ও নিরীহ মুসলমানদের উপর নির্বিচারে বোমা হামলা চালিয়ে মানবতাবিরোধী যুদ্ধাপরাধ করছে। বিশ্বের বিবেকবান মানুষকে এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”

তারা জাতিসংঘ ও মুসলিম বিশ্বকে এই বর্বরতার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park