1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ৩২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি

 

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, মুরাদিয়া ইউনিয়নে, চলন্ত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে বৈশাখী সাহা (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

 

সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস-ভক্ত বাড়ি সড়কের মজুমদার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৈশাখী সাহা উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নিমাই চন্দ্র সাহার মেয়ে। সে কচা বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

 

জানা যায়, ২ দিন আগে বৈশাখী সাহা তার ছোট বোন শ্রাবণী সাহা, চাচাতো ভাই লিটন চন্দ্র সাহা, চাচাতো বৌদি তন্দ্রা ভক্তের সঙ্গে দক্ষিণ মুরাদিয়ায় শ্যামল ভক্তের বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন বিকালে ঘুরতে বের হয়ে অটোরিকশাযোগে ভক্ত বাড়ির দিকে ফিরছিলেন। মজুমদার বাড়ি এলাকায় পৌঁছালে চলন্ত গাড়ির চাকায় গলায় পেঁচানো নিজের ওড়না পেঁচিয়ে ফাঁস লাগে। সঙ্গে সঙ্গে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

দুমকি থানার ওসি তারেক মোহাম্মদ হান্নান জানান, তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park