1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

অতিবৃষ্টিতে ধসে পড়ে লোহাগড়া- নহাটা- মাগুরা সড়ক, সাড়ে ৪ ঘণ্টা পর আংশিক পুনরুদ্ধার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

টানা বৃষ্টিতে নড়াইলের গুরুত্বপূর্ণ লোহাগড়া-নহাটা-মাগুরা আঞ্চলিক সড়ক ধসে পড়ায় শুক্রবার সকাল থেকে কয়েক ঘণ্টা সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনাটি ঘটে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের জালালসী ইবতেদায়ী মাদরাসা সংলগ্ন অংশে। সড়কটির একটি অংশ ধসে গিয়ে তিন ফুট গভীর গর্তের সৃষ্টি হয়। পরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দ্রুত হস্তক্ষেপে সাড়ে চার ঘণ্টা পর ওই রাস্তায় যান চলাচল আংশিকভাবে চালু করা সম্ভব হয়।

স্থানীয় বাসিন্দা জালালসী গ্রামের শাহীন জানান, নবগঙ্গা নদীর তীরঘেঁষা সড়কের ধসে যাওয়া অংশে আগে থেকেই পানি নিষ্কাশনের জন্য একটি পাইপ বসানো ছিল। অতিবৃষ্টিতে ওই পাইপের চারপাশের মাটি ক্ষয়ে গিয়ে ভেতরে ফাঁকা হয়ে যায়। একপর্যায়ে মাটি দেবে গিয়ে সড়কটির ওই অংশ ধসে পড়ে।

প্রত্যক্ষদর্শী প্রিন্স জানান, শুক্রবার সকাল ১০টার দিকে হঠাৎ সড়ক ধসে পড়ায় পুরো রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। এতে পণ্যবাহী ট্রাক, মোটরসাইকেলসহ বহু যানবাহন আটকা পড়ে। বেশিরভাগ যানবাহনকে বিকল্প ও দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হয়, ফলে যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়।

সওজ নড়াইলের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাস বলেন, “আমাদের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম স্যারের তত্ত্বাবধানে দ্রুত প্রয়োজনীয় উপকরণ এনে সড়কটি সংস্কার করা হয়। দুপুর আড়াইটার দিকে যান চলাচলের জন্য সড়কটি আবার উপযোগী করা সম্ভব হয়েছে। তবে পুরোপুরি মেরামতের জন্য আরও কিছু সময় লাগবে।”

স্থানীয়রা জানিয়েছেন, সড়কটি এলাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হওয়ায় দ্রুত স্থায়ী মেরামতের দাবি উঠেছে। দীর্ঘমেয়াদী সমাধানের জন্য যথাযথ প্রকৌশল ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park