1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলাবোতে বিয়াম ল্যাবরেটরি স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ‘আদর্শ গ্রাম’ হলেও সরকারি হয়নি টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় নিজস্ব অর্থায়নে দুই সড়ক সংস্কার করলেন ডুমুরিয়ার ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দার খেলাধুলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে নড়াগাতীর ছয় ইউনিয়নের স্কুলে ফুটবল বিতরণের উদ্যোগ নড়াইল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নির্মাণকাজ পরিদর্শনে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম, মান বজায় রাখার নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে তৃতীয়বার মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের সভাপতি মনোনীত মুন্সী জাহিদুর রহমান দলের দুঃসময়ে রাজপথে সক্রিয়, সুসময়ে উপেক্ষিত রাজাপুরের যুবদল কর্মী দুই সহোদরের আক্ষেপ চট্টগ্রামের বন্যার্তদের পাশে জাতীয় ইমাম পরিষদ, বাঁশখালী ও সাতকানিয়ায় ত্রাণ বিতরণ কালিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিক মো. শিহাব উদ্দিন: সত্য ও ন্যায়ের পক্ষে নিরন্তর পথচলা

অতিবৃষ্টিতে প্লাবিত ডুমুরিয়ার আটলিয়া: ৬৫ বানভাসি পরিবারের পাশে উপজেলা প্রশাসন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি

টানা অতিবৃষ্টিতে খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন অসংখ্য খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ। তাদের দুর্ভোগ লাঘবে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও আটলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৬৫টি বানভাসি ও অসহায় পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস সবিতা সরকার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রফিকুল ইসলাম এবং আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। এছাড়া স্থানীয় ইউপি সদস্য, বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।

ত্রাণ বিতরণ শেষে ইউএনও মিস সবিতা সরকার বলেন, “টানা বৃষ্টির কারণে ডুমুরিয়ার বেশ কয়েকটি নিচু এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে আটলিয়া ইউনিয়নের অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। দুর্যোগে একজন মানুষও যেন না খেয়ে থাকেন, তা নিশ্চিত করতে আমরা মাঠে নেমেছি। প্রাথমিকভাবে ৬৫টি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে।”

সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, “বৃষ্টির পানিতে অনেক পরিবারের ঘরে রান্না করার মতো পরিস্থিতি নেই। আমরা সরেজমিনে মানুষের দুর্ভোগ পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।”

আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন বলেন, “হঠাৎ অতিবৃষ্টিতে ইউনিয়নের দিনমজুর ও প্রান্তিক মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে এসে ত্রাণ কার্যক্রম শুরু করেছে। দল-মত নির্বিশেষে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় ৬৫টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৬৫টি পরিবারের তালিকা প্রস্তুত করে তাদের হাতে চাল, ডাল, তেল ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। সুশৃঙ্খল পরিবেশে ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। হঠাৎ এই সহায়তা পেয়ে অনেক অসহায় পরিবার স্বস্তি প্রকাশ করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বৃষ্টিজনিত পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এবং পানিবন্দী মানুষ স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত পর্যায়ক্রমে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park