1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

অতিরিক্ত শীতে কাপছে ভাসমান ছিন্নমুলেরা

হাবিবুর রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ৭১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

অতিরিক্ত শীতে কাপছে ভাসমান ছিন্নমুলেরা

হাবিবুর রহমান বিশেষ প্রতিনিধি 

হঠাৎ শীতের তীব্রতা বাড়ায় চরম ভোগান্তিতে পড়েছে ভাসমান ও ছিন্নমূল মানুষেরা। সচ্ছলরা বড় মার্কেট ও শপিং সেন্টারে গিয়ে শীতবস্ত্র কিনতে পারলেও তাদের পক্ষে সেটি সম্ভব নয়। অন্যদিকে সরকারি ও বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ শুরু হলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম। শীতের কারণে তাদেরকে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে।

অসহায় মানুষেরা সর্বাধিক ঝুঁকির মধ্যে রয়েছে। নিত্যপ্রয়োজন মেটাতে অপরাগ এসব মানুষের পক্ষে একসঙ্গে শীত মোকাবিলা করা কঠিন হয়ে পড়েছে।

খুলনার বিভিন্ন অলিগলি, ফুটপাথ, বাসস্ট‌্যান্ড ও রেলস্টেশনে সরেজমিন ঘুরে ছিন্নমূল ও ভাসমান মানুষদের বেহাল অবস্থা চোখে পড়েছে। সবচেয়ে খারাপ অবস্থা রয়েছে ভাসমান শিশু-কিশোর, নারী ও বৃদ্ধরা। তীব্র ঠান্ডায় ফুটপাথেই আগুন জ্বেলে শীত নিবারণের চেষ্টা করছে অনেকে। কেউ ছেঁড়া কাঁথা ও চাদর মুড়ি দিয়ে কোনো রকমে রাত পার করছে। তাদের মধ্যে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার সংখ্যাও বাড়ছে।

রেলস্টেশনে ছিন্নমূল মানুষদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়ায় তাদের কষ্টও বেড়েছে। আগে সাধারণ কাপড়ে থাকতে পারলেও এখন সম্ভব হচ্ছে না। একটি ছেঁড়া কাঁথা বা চাদর জড়িয়ে কোনো রকমে রাত পার করতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বৃদ্ধা জানান, শীতের কারণে রাতে না ঘুমিয়ে জেগে থাকতে হয়। পুরনো একটি ছেঁড়া কাঁথা ও বস্তা গায়ে জড়িয়ে রাত পার করতে হচ্ছে। শুধু ফুটপাথে তার মতো ভাসমান অনেককে খুবই অসহায়ভাবে রাত পার করতে দেখা গেছে। এর মধ্যে কেউ কেউ অনেকে খোলা আকাশের নিচে শুয়ে আছে।

রাত ০৩ টায় সরেজমিনে শিববাড়ি এলাকা গিয়ে দেখা যায় ভাসমান কয়েকজন কাগজ-খড়কুটো জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছে। এক মহিলা জানান ভিডিও করে ছবি তুলে কি হবে, দুই ছেলেমেয়েকে নিয়ে সংসার খরচের পরে টাকা না থাকায় শীতের কাপড় কিনতে পারছেন না তিনি।

শীতের তীব্রতা বাড়ায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ভাসমান মানুষদের সংখ্যাও বেড়ে চলেছে। এর মধ্যে জ্বর-সর্দি, নিউমোনিয়া, ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীদের সংখ্যা বেশি। ভাসমান বৃদ্ধদের অনেকেও অসুস্থতা নিয়ে ভর্তি হচ্ছেন নগরীর বিভিন্ন হাসপাতালে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park