1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

অন্ধ হয়ে গেছে ডান চোখ — সমাজ শুধু বাম চোখেই এখন সব দেখে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কলাম লিখেছেন: জেভিনা প্রিয়ানা 

“প্রতিটা মানুষের ডান চোখ অন্ধ হয়ে গেছে, সবাই এখন বাম চোখ ছাড়া কিছুই দেখে না” — কথাটি শুনতে একটি কবিতা বা রূপক মনে হলেও, বাস্তবতা এতটাই নির্মম যে আজকের সমাজে এ কথাটিই যেন আমাদের বিবেকের নগ্ন প্রতিচ্ছবি।

আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে সত্য-মিথ্যার পার্থক্য অনেকটাই ‘নির্বাচিত দৃষ্টিভঙ্গির’ ওপর নির্ভর করছে। যে চোখটি একসময় সত্য, ন্যায়, ধর্ম এবং আলোর দিকটি দেখত — সেই ডান চোখ আজ সমাজ থেকে হারিয়ে যেতে বসেছে। মানুষ এখন দেখে শুধুই বাম চোখ দিয়ে — যেটি দেখে শুধু স্বার্থ, ক্ষমতা, লোভ এবং অন্যায়ের দিকে।

পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেন: “তাদের চোখ অন্ধ নয়, বরং অন্ধ তাদের অন্তর, যা বক্ষের মধ্যে রয়েছে।”

(সূরা হজ্জ: ৪৬)

এই আয়াতে চোখের অন্ধত্ব মানে কেবল শারীরিক নয়; এটা হচ্ছে নৈতিক অন্ধত্ব। অন্তরের চোখ বন্ধ হয়ে গেলে মানুষ আর সত্যকে উপলব্ধি করতে পারে না, ফিতনা ও অন্যায়ের মধ্যে পথ খুঁজে ফেরে, মিথ্যাকে আঁকড়ে ধরে।

এমনকি কুরআন আরও বলে: “তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না এবং জেনে-বুঝে সত্য গোপন করো না।”

(সূরা আল-বাকারা: ৪২)

আজ আমরা কি এই আয়াতের বাইরে কিছু করছি? সত্য বলে মুখ বন্ধ, অন্যায় দেখে চুপ, অন্যায়ের পক্ষ নিয়ে সুবিধাভোগের চর্চা — এই তো বাস্তবতা। ডান চোখে আলো ঢোকে না, তাই আমরা কেবল বাম চোখ দিয়ে দেখি – যেটি একচোখা, একতরফা।

রাসূল (সাঃ) দাজ্জাল সম্পর্কে বলেছিলেন: “সে হবে ডান চোখে অন্ধ…”

(সহীহ বুখারী: ৭১৩১)

আলেমরা বলেন, এই ‘ডান চোখ অন্ধ’ হওয়ার অর্থ হচ্ছে — দাজ্জাল ও তার অনুসারীরা সত্য, হক, পরকাল কিংবা ন্যায়ের দিক দেখতে পাবে না। তারা দেখবে শুধু দুনিয়ার বিলাসিতা, আধিপত্য, ভোগবাদ, ক্ষমতা — অর্থাৎ বাম চোখে সব।

সমাজ এখন কেবল সুবিধা দেখে, আজ এক ব্যক্তি দুর্নীতি করলেও আমরা বলি, “ভাল খায়, ভাল দেয়।” কেউ অন্যায় করলেও বলি, “আমার কাজে দেয়, আমার কিছু ক্ষতি করে না।” একজন আলেম বা নীতিবান ব্যক্তির সত্যভাষণ যদি কারও পছন্দ না হয়, তাহলে তাকেই অভিযুক্ত করা হয়। অর্থাৎ মানুষ এখন আর ‘ডান চোখে’ আলো খোঁজে না, বরং বাম চোখ দিয়েই স্বার্থ দেখে।

সমাধান একটাই: আবার সেই ডান চোখ খুলতে হবে। কুরআনের আলোয় নিজেকে গড়তে হবে। হাদীসের শিক্ষা সমাজে ছড়িয়ে দিতে হবে। ন্যায় ও সত্যকে প্রতিষ্ঠা করতে হবে, নিজের স্বার্থের বিপরীত হলেও।

আজ সমাজে আমাদের প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন, প্রয়োজন আত্মার জাগরণ। আল্লাহ তায়ালা যেন আমাদের সেই আলো ফেরত দেন, যেটি দিয়ে আমরা একদিন সঠিক-ভুল চিনতে পারতাম, হক-বাতিলের পার্থক্য করতে পারতাম। ডান চোখের অন্ধত্ব দূর হোক — ফিরে আসুক সত্য দেখার শক্তি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park