1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

অপরাধ প্রতিরোধে সারাদেশে ২১৮ টহল দল মোতায়েনসহ যেসব উদ্যোগ নিয়েছে র‌্যাব

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

ছিনতাই-চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ প্রতিরোধে সারাদেশে ২১৮টি টহল দল মোতায়েনসহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে র‌্যাপিড অ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের বিভিন্ন স্থানে কিছু দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, চাঁদাবাজিসহ সাধারণ মানুষের ওপর নৃশংস আক্রমণ চালানো হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলা করতে গত ২৪ ফেব্রুয়ারি থেকে র‌্যাবের কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সারাদেশে ২১৮টি টহল দল মোতায়েন করা হয়েছে এবং সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা নজরদারির পাশাপাশি অন্যান্য কার্যক্রমও জোরদার করা হয়েছে।

র‌্যাবের নেয়া উদ্যোগসমূহ: ১. র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান বৃদ্ধি করা হয়েছে। ২. দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টহল এবং চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে। ৩. বিভিন্ন যানবাহন ও যাত্রীদের তল্লাশিপূর্বক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। ৪. ছিনতাইকারী, ডাকাত, চক্রান্তকারী, উসকানিদাতা, উগ্রবাদী, নিষিদ্ধ সংগঠন এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে আগাম তথ্য সংগ্রহপূর্বক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ৫. ভার্চুয়াল জগতে গুজব, মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র‌্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে। ৬. যেসব অপরাধ প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে, সেগুলোর সত্যতা যাচাইপূর্বক প্রকৃত অপরাধীকে গ্রেপ্তারের অভিযান বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে জেলা বা মেট্রোপলিটন এলাকার স্থানীয় র‌্যাবের সহযোগিতা পেতে টহল ইনচার্জ অথবা র‌্যাব ব্যাটালিয়ন অধিনায়ককে অবহিত করণসহ র‌্যাব কন্ট্রোল রুমের হটলাইন নম্বর: ০১৭৭৭৭২০০২৯ এ জানাতে সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park