1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

অপসাংবাদিকতার অভিযোগে বিক্ষুব্ধ ভাটিয়ারীবাসী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধিঃ

‘আমার দেশ’ পত্রিকার জহিরের বিরুদ্ধে শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ❞
সীতাকুণ্ডে একের পর এক মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার, অর্থ আদায়ের কৌশল এবং এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ‘আমার দেশ’ পত্রিকার অনলাইন প্রতিনিধি জহিরুল ইসলাম জহিরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও প্রতিনিধিত্ব বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভাটিয়ারীবাসী।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভাটিয়ারী কদমরসুল এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ নূরুল আলম লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি অভিযোগ করেন, “২০ জুলাই ‘আমার দেশ’ অনলাইনে ‘আওয়ামী লীগ নেতাদেরকে ব্যবসা দিচ্ছে’ শিরোনামে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়, যেখানে আমাকে—নূরুল আলমকে—অভিযোগকারী হিসেবে তুলে ধরা হয়েছে। অথচ এই হলুদ সাংবাদিকের সঙ্গে গত ১০ বছরেও আমার কোনো দেখা বা কথা হয়নি।”

নূরুল আলম বলেন, “এই সাংবাদিক ইতিপূর্বেও বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের বিরুদ্ধে একাধিক ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশ করে বিভ্রান্তি ছড়িয়েছে। এসব প্রতিবেদনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তি সৃষ্টি ও এলাকায় উত্তেজনা ছড়ানোর অপচেষ্টা করেছে সে।”

তিনি আরও দাবি করেন, “জহির একসময় আওয়ামী লীগের শাসনামলে অবৈধ সুবিধা নিয়ে উপজেলা চেয়ারম্যান ও তৎকালীন সংসদ সদস্য মামুনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। সেই সুবিধা নিয়ে সীতাকুণ্ডে চারতলা ভবন নির্মাণ করেছেন তিনি। আজ আবার বিএনপির ঘরে ঢুকে একইভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।”

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জহির কেবল রাজনৈতিক অঙ্গন নয়, বরং সাংবাদিকদের মধ্যেও বিভাজন তৈরি করে এসেছে। তার অপসাংবাদিকতা বন্ধে ইতোমধ্যে তাকে এবং পত্রিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

‘আমার দেশ’ পত্রিকা থেকে তাকে স্থায়ীভাবে অপসারণ ও একজন প্রকৃত সৎ সাংবাদিক নিয়োগের দাবিও জানান বক্তারা

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন,
সিরাজুল ইসলাম চৌধুরী, সালাউদ্দিন চৌধুরী, মোঃ নবী, মোঃ ইউছুফ, মোঃ মোরশেদ, মোঃ তারেক, মোঃ ইসলাম, জানে আলম জুনু, মোঃ হোছেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও রাজনীতিবিদরা।

জহিরুল ইসলামের মন্তব্য জানার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে তাহার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park