1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও মেজর সিনহা হত্যা দিবসে আলোচনা সভা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান, নড়াইল

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও মেজর সিনহা হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) ঢাকার মিরপুর-১২ এর বুফেট লাউঞ্জে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল হক, চেয়ারম্যান রাওয়া। সভাপতিত্ব করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) সরোয়ার হোসেন, সভাপতি কেন্দ্রীয় কমিটি। সঞ্চালনা করেন ল্যান্স কর্পোরাল (অব.) মনজুরুল আলম, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি। সমন্বয়ক ছিলেন সৈনিক (অব.) মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর (অব.) হারুনুর রশিদ, মেজর (অব.) এস এম ফারুক, লে. কর্নেল (অব.) মোশারফ হোসেন, লে. কর্নেল (অব.) শরীফ আবুল হোসেন, লে. কর্নেল (অব.) এস এম রবিউল ইসলাম (উপদেষ্টা, কেন্দ্রীয় কমিটি), লে. কর্নেল এরশাদুল সাঈদ পিএসসি (সেক্রেটারি জেনারেল, রাওয়া), মেজর (অব.) মোঃ মাহামুদ, মেজর (অব.) মাসুদুর রহমান কাইয়ূম (উপদেষ্টা, কেন্দ্রীয় কমিটি), মেজর (অব.) জামাল হায়দার, মাষ্টার ওয়ারেন্ট অফিসার (অব.) এস এম লিয়াকত আলী (উপদেষ্টা, কেন্দ্রীয় কমিটি), ক্যাপ্টেন (অব.) দুলাল উদ্দিন (উপদেষ্টা, কেন্দ্রীয় কমিটি), ওয়ারেন্ট অফিসার (অব.) আলহাজ্ব সরোয়ার হোসেন (অর্থ উপদেষ্টা), সার্জেন্ট (অব.) মোঃ মনজের আলী (সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি) এবং সার্জেন্ট (অব.) তাইজাল হক তাজুল (প্রতিষ্ঠাতা সভাপতি)।

এছাড়া নড়াইল জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির সভাপতি ফরিদ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ল্যান্স কর্পোরাল মাহাবুব, সহ-সভাপতি সার্জেন্ট (অব.) মোঃ চুন্নু মোল্লা, সহ-সাধারণ সম্পাদক কর্পোরাল আনিস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সার্জেন্ট (অব.) মনির খানসহ বিভিন্ন জেলা থেকে আগত অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা অনুষ্ঠানে যোগ দেন। আলোচনা সভা শেষে আনন্দঘন পরিবেশে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park