
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (BTCL) অবসরপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান সিকদার (৮৫) মারা গেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
লুৎফর রহমান সিকদার গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নবীনবাগ এলাকায় বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের সোনাকুড় এলাকায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, লুৎফর রহমান সিকদার দীর্ঘদিন BTCL-এ সুনাম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে তিনি সহকর্মী ও সংশ্লিষ্টদের কাছে পরিচিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, পাঁচ মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ছেলেরা হলেন—সাইফুল সিকদার, সাবেদ সিকদার, শানু সিকদার, সাজ্জাদ সিকদার ও সাখাওয়াত হোসেন (রবিন সিকদার)। মেয়েরা হলেন—যমুনা, বিউটি, সাবিনা, ঝরনা ও ময়না।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনেরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
NGS/MMH