1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

অবৈধ মাদক উদ্ধার ও ছিনতাইকারী আটক করায় দুইজন ট্রাফিক সার্জেন্টকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট বায়জিদ হোসেন ও সার্জেন্ট রানা পাল ট্রাফিক দায়িত্ব পালনের সময় বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে গাঁজাসহ এক মাদক কারবারি ও ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারসহ এক ছিনতাইকারীকে আটক করেছে। ট্রাফিকের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি এই উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ সার্জেন্ট বায়জিদ হোসেন ও সার্জেন্ট রানা পালকে ২০ হাজার টাকা করে নগদ অর্থ পুরস্কার প্রদান করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি।

আজ ২৮ জানুয়ারি ২০২৫খ্রি. সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে তাদের হাতে এ পুরস্কারের অর্থ প্রদান করেন তিনি। এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, পিপিএম-সেবা উপস্থিত ছিলেন।

নিয়মিত ট্রাফিক দায়িত্ব পালনের পাশাপাশি সার্জেন্ট বায়জিদ হোসেন ও সার্জেন্ট রানা পালের উক্ত কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তা অন্যান্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন ডিএমপি কমিশনার।

প্রসঙ্গত, ২৭ জানুয়ারি ২০২৫খ্রি. রাত ০৮:০০ ঘটিকায় কদমতলী থানার রায়েরবাগ এলাকায় ট্রাফিক দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক-ওয়ারি বিভাগের সার্জেন্ট বায়জিদ। দায়িত্ব পালনকালে তিনি জানতে পারেন কদমতলীর রায়েরবাগ এলাকার এস.আর দরজা মেলা শো-রুমের সামনে এক ব্যক্তি অবৈধ মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে তিনি তার সাথে থাকা কয়েকজন পুলিশ সদস্য নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেদোয়ান নামের এক ব্যক্তিকে আটক করেন। আটকের পর তিনি কদমতলী থানাকে বিষয়টি অবহিত করলে তৎক্ষণাৎ থানার একটি টিম ঘটনাস্থলে এসে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে দুই কেজি ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় আটককৃত রেদোয়ানের বিরুদ্ধে কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

অপরদিকে, ২৭ জানুয়ারি ২০২৫খ্রি. দুপুর ১২:০০ ঘটিকায় ট্রাফিক শাহবাগ জোনে কর্মরত শিক্ষানবিশ সার্জেন্ট রানা পাল পল্টনের ইউবিএল ক্রসিং এ দায়িত্ব পালনের সময় বিজয়নগর থেকে পল্টনের দিকে আসতে থাকা ভিক্টর ক্লাসিকের একটি বাস থেকে নামা যাত্রীর চিৎকার শুনে এগিয়ে যান এবং জানতে পারেন মোঃ আল আমিন নামে উক্ত ব্যক্তির মোবাইল ফোন শান্তিনগর মোড় থেকে এক ছিনতাইকারী ছিনতাই করেছে। তিনি সেই ছিনতাইকারীকে অনুসরণ করে পল্টন মোড়ে এসেছেন বলে জানান ভুক্তভোগী আল-আমিন। সার্জেন্ট রানা পাল তৎক্ষনাৎ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে উক্ত স্থান হতে সন্দেহভাজন অবস্থায় মোবাইল ফোন ছিনতাইকারী হাসান মাহমুদকে (৩৫) আটক করতে সমর্থ হয়। আটককৃত হাসান মাহমুদকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে মোবাইল ফোন ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করে। অতঃপর ছিনতাই হওয়া মোবাইল তার হেফাজত হতে উদ্ধারপূর্বক প্রকৃত মালিককে বুঝিয়ে দেয়া হয় এবং আটককৃত হাসান মাহমুদকে শাহবাগ থানার টহল টিমের নিকট হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park