1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

অভয়নগরে সরদার অলিয়ার রহমান চেয়ারম্যান ও সাফিয়া খানম সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্বীকৃতি বিশ্বাস যশোর

 

ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে যশোরের অভয়নগর উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।
আজ বুধবার সকাল ৮ টা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএম মেশিনের মাধ্যমে ভোট প্রদান করেন উপজেলার ভোটাররা।ভোট গনণা শেষে অভয়নগরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সরদার অলিয়ার রহমান বিজয়ী হয়েছেন। অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে ৮১ টি ভোট কেন্দ্রে উপজেলার ২ লক্ষ ১৮ হাজার ৯০ ভোটের মধ্যে ১ লক্ষ ২ হাজার ৮শত ১৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটদানে অংশগ্রহণ করেননি ১ লক্ষ ১৫ হাজার ২ শত ৭৭ জন। ভোটদানে অংশগ্রহণের হার ৪৭ দশমিক ১৪ শতাংশ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সরদার অলিয়ার রহমানের মোটরসাইকেলে প্রাপ্তভোট ৫৪ হাজার ৭১ টি এবং প্রতিদ্বন্ধী প্রার্থী রবীন অধিকারী ব্যাচা আনারস প্রতীকে ভোট পড়েছে ৪৮ হাজার ২শত ২১ টি।সরদার অলিয়ার রহমান ৫ হাজার ৮ শত ৫০ ভোটে বিজয়ী হয়েছেন।

সংরক্ষিত মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ডা. সাফিয়া খানম হাঁস প্রতীকে ৪২ হাজার ৯ শত ৮১ টি এবং নিকটতম প্রতিদ্বন্ধী ডা. মিনারা খাতুন ফুটবল প্রতীকে ৪১ হাজার ৩ শত ১৭ ভোট পেয়েছেন। ডা. সাফিয়া খানম ১ হাজার ৬ শত ৬৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। উল্লেখ্য উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আখতারুজ্জামান তারু এর বিপক্ষে কোন প্রার্থী না থাকায় তিনি সরাসরি নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park