1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

অমাবস্যার রাতে শিশুকে সিঁদুর মেখে বলির চেষ্টা, প্রতিবেশীদের তৎপরতায় রক্ষা, গ্রেফতার ৫

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ

পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা এলাকায় এক দুধের শিশুকে তান্ত্রিক ক্রিয়ার জন্য বলির চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। রবিবার (৩০ মার্চ) গভীর রাতে গরবেতা তিন নম্বর ব্লকের সার্দা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। প্রতিবেশীদের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয় এবং পুলিশ অভিযুক্ত রঞ্জিত রুইদাসসহ পাঁচজনকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রঞ্জিত রুইদাস দীর্ঘদিন ধরে তন্ত্রসাধনার চর্চা করছিলেন। রবিবার রাতে শিশুটির মা ঘুম পাড়িয়ে বাইরে গেলে কিছুক্ষণ পর ফিরে এসে সন্তানকে খুঁজে পাননি। খোঁজাখুঁজির একপর্যায়ে এক প্রতিবেশী দেখেন, পাশের বাড়ির একটি বন্ধ ঘরের জানালার পাশে শিশুটি বসে আছে, তার গায়ে সিঁদুর মাখানো। তৎক্ষণাৎ পরিবারের সদস্যরা ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং রঞ্জিত রুইদাসের বিরুদ্ধে অভিযোগ আনেন।

প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ রঞ্জিত রুইদাসসহ তার পরিবারের পাঁচজনকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দীর্ঘদিন ধরে তন্ত্রসাধনা করছিল এবং এর আগেও তার অস্বাভাবিক আচরণ নিয়ে স্থানীয়দের সন্দেহ ছিল।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শিশুটির পরিবারের দাবি, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park