
অষ্টগ্রাম প্রতিনিধি
কিশোরগঞ্জের অষ্টগ্রামে জিয়া সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলা জিসাসের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহ্বায়ক মোঃ রফিক মিয়া এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ শহিদ মিয়া।
উপস্থিত ছিলেন:
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হালিম, সম্পাদক মণ্ডলির সদস্য রাজিব হাসান খান, শ্রমিক দল নেতা মীর তাপস, কৃষক দলের সভাপতি মোঃ ইউনুস আলী, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জুয়েল মিয়া, সদস্য সচিব জুবায়ের হাসন ইয়ামিন, মত্সজীবী দলের সদস্য সচিব তান্না সরকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তফসির, রোটারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব জাকির প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা জিসাস নেতা শাহাবুদ্দিনের নিঃশর্ত মুক্তির দাবি জানান।