1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

অষ্টগ্রামে সংখ্যালঘুর দোকান দখলের অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বড় বাজারে সংখ্যালঘু এক ব্যবসায়ীর দোকান জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। দখলদাররা পুরনো মালিকের নামে ব্যানার টাঙিয়ে দোকানটি নিজেদের বলে দাবি করছে। ভুক্তভোগী পরিবার বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিলেও এখনো কোনো প্রতিকার পায়নি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ পরিবারটি প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে।

সংবাদ সম্মেলনে নিতাই চন্দ্র বণিকের ভাই গৌরাঙ্গ বণিক জানান, ২০০০ সালের ১৪ জুন সোনাই দীঘিরপাড় এলাকার আব্দুল হেকিমের কাছ থেকে তার ভাই অষ্টগ্রাম বড় বাজারে আধা শতাংশ জায়গাসহ দোকানটি ক্রয় করেন। বর্তমানে মৃত নিতাই বণিকের ছেলে মানিক চন্দ্র বণিক ও আরাধন চন্দ্র বণিকের নামে দোকানটির খাজনা পরিশোধ করা হচ্ছে।

ওই দোকানটি জসিম মিয়া নামে এক ব্যবসায়ী ভাড়া নিয়ে মোবাইল ও ইলেকট্রনিক সামগ্রির ব্যবসা চালাতেন। তবে গত ৭ ফেব্রুয়ারি মৃত আব্দুল হেকিমের ছেলে ওয়াজ মিয়া, দানা মিয়া ও জয় মিয়া জোরপূর্বক জসিম মিয়াকে বের করে দিয়ে দোকানে তালা লাগিয়ে দেন এবং পুরনো মালিকের নাম উল্লেখ করে একটি ব্যানার টাঙিয়ে দেন।

গৌরাঙ্গ বণিক অভিযোগ করেন, ‘দখলদাররা আমাদের পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’ এ বিষয়ে ১৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে সংখ্যালঘু ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

অন্যদিকে, অভিযুক্ত ওয়াজ মিয়া দাবি করেন, ‘নিতাই চন্দ্র বণিকদের কাছে আধা শতাংশ জায়গা বিক্রি করা হলেও আমাদের দখলে আরও আধা শতাংশ জমি রয়েছে, যা ফেরত দেওয়ার জন্য আমরা বারবার বলেছি।’ তবে তিনি স্বীকার করেন, নিতাই বণিকদের ক্রয়কৃত জায়গা অক্ষত রয়েছে এবং ১৪৪ ধারা পাশের জমিতে জারি করা হয়েছিল।

এ বিষয়ে অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন জানান, ‘স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও মীমাংসা হয়নি। বর্তমানে এটি আদালতের বিচারাধীন।’

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সংখ্যালঘু ব্যবসায়ীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park