1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

অষ্টগ্রামে হিন্দু ব্যবসায়ীর দোকানে তালা, জোরপূর্বক দখলের অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা সদরের বড়বাজারে এক হিন্দু ব্যবসায়ীর দোকানে জোরপূর্বক তালা মারার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, পুরনো মালিকের নামে ব্যানার ঝুলিয়ে দোকানটি দখল নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ করা হলেও এখনও প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগী পরিবারটি।

স্বর্ণ ব্যবসায়ী মানিক চন্দ্র বণিক জানিয়েছেন, তার বাবা নিতাই চন্দ্র বণিক ২০০০ সালের ১৪ জুন সোনাই দীঘিরপাড় এলাকার আব্দুল হেকিমের কাছ থেকে অষ্টগ্রাম বড়বাজারে আধা শতাংশ জায়গাসহ দোকানটি কিনেছিলেন। বর্তমানে খতিয়ান নম্বর ২১৪৫ ও দাগ নম্বর ১০১০-এর আওতাধীন এই দোকানটি তার এবং তার ভাই আরাধন চন্দ্র বণিকের নামে খারিজ করা হয়েছে।

দোকানটি আগে এলাকার জসিম মিয়ার কাছে ভাড়া দেওয়া ছিল। তিনি মোবাইল ফোন ও ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসা করছিলেন। তবে গত ৭ ফেব্রুয়ারি মৃত আব্দুল হেকিমের ছেলে ওয়াজ মিয়া, দানা মিয়া ও জয় মিয়া জসিম মিয়াকে দোকান থেকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেন এবং ব্যানার ঝুলিয়ে দেন।

মানিক বণিক অভিযোগ করেছেন, বর্তমানে দখলদাররা তাকে ফেসবুকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন, যার ফলে তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। তিনি ১৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন জানিয়েছেন, দখলদাররা তাদের পাওনা জায়গার ওপর তালা দিয়েছেন বলে দাবি করেছেন। তিনি জানান, দোকানের চাবি থানায় জমা রাখা হয়েছে এবং বিষয়টির মিমাংসার উদ্যোগ নেওয়া হচ্ছে।

অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোছা. দিলশাদ জাহান জানিয়েছেন, তিনি সব পক্ষকে নিয়ে আলোচনা করে সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park