1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

অসহ্য গরমে লোহাগড়ায় বিএনপি নেতাদের উদ্যোগে মাদ্রাসা শিশুদের মাঝে বিশুদ্ধ পানি-স্যালাইন ও বিস্কুট বিতরন 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

খন্দকার ছদরুজ্জামান জেলা প্রতিনিধি নড়াইল

 

বৈশাখ মাসে চলছে সারাদেশে প্রচণ্ড তাপদাহ ও তীব্র গরম বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদ ও গরমের তীব্রতা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হচ্ছে না সাধারণ মানুষ।এই তীব্র দাবদহে স্কুল পড়ুয়া বাচ্চাদের সাথে ও মাদ্রাসার কোমলমতি শিশুরাও অসুস্থ হয়ে পড়ছে ঠিক সেই সময় নড়াইলের লোহাগড়া উপজেলার বিএনপি নেতাদের উদ্যোগে মাদ্রাসা শিশুদের মাঝে বিশুদ্ধ পানি-স্যালাইন ও বিস্কুট বিতরন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২ মে) সকাল ১০ টার সময় লক্ষ্মীপাশা কওমি মাদ্রাসা ও এতিমখানার কোমলমতি শিশুদের মাঝে সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমানের সৌজন্যে এ বিশুদ্ধ পানি, স্যালাইন ও বিস্কুট বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোঃ টিপু সুলতান, আবু হায়াত সাবু, এস এ সাইফুল্লাহ মামুন, মোঃ মফিজুর রহমান, ছবি খান,আক্তার মোল্লা। যুবদল নেতা, সোহেল রানা লাক্সমি, মোস্তাহিদুর রহমান আমিন, সাবু সরদার, সাইফুল ইসলাম, খায়রুল ইসলাম দুলাল।

 

ছাত্রদল নেতা, প্রকৌশলী তাইবুল হাসান, রিয়াজুল হাসান মুন্না, ফরহাদ ইসলাম, হাবিবুর রহমান হৃদয়, মেহেদী হাসান রনি, রাসেল শেখ সহ প্রমুখ।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park