1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

অস্ত্রোপচারের সময় দুর্ঘটনা ঘটলে দায় নিতে হবে চিকিৎসককে: স্বাস্থ্যমন্ত্রী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, অস্ত্রোপচারের সময় কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসককে নিতে হবে। আজ সোমবার (১১ মার্চ) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

মন্ত্রী বলেন, ‘একটা অপারেশন করতে যা যা দরকার সেটা ছাড়া কোনো দিনই কোনো বেসরকারি হাসপাতালকে অনুমোদন দেওয়া হবে না। আর সেখানে অপারেশন করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটলে সেই দায়-দায়িত্ব ওই হাসপাতাল এবং চিকিৎসককেই নিতে হবে।’

 

হাসপাতালে পরিদর্শন কার্যক্রম চলবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল আরও বলেন, ‘অভিযান কথাটা একটু অন্যরকম শোনায়। অভিযান তো হয় চোর ধরতে গেলে, জঙ্গি ধরতে গেলে। হাসপাতালে চলমান পরিদর্শন চলবে। কোনো হাসপাতাল তাদের পূর্বশর্ত ছাড়া কোনোভাবেই চলতে পারবে না।’

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমরা চট্টগ্রাম ও সিলেট ঘুরেছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভালো লাগল। অন্যগুলোর তুলনায় এই হাসপাতাল অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন। মেডিকেল কলেজটা শুধু চিকিৎসার জন্য না, এখানে শিক্ষা, গবেষণা সবই হয়ে থাকে। সুতরাং ডিস্ট্রিক্ট হসপিটাল বা অন্য যেগুলো আছে সেগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে।’

 

মন্ত্রী আরও বলেন, ‘রাজশাহীতে একটি ডিস্ট্রিক্ট হসপিটাল (সদর হাসপাতাল) আছে, অত্যন্ত সুন্দর, কিন্তু খালি পড়ে আছে। আমরা চেষ্টা করব সেটিকে সচল করার। সেটি সচল করে এখানকার রোগীর চাপ কমানোর চেষ্টা করব। কিছু জনবলের ঘাটতি আছে, এগুলোর সমাধান করতে পারব।’

 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের দৌরাত্ম্য ও সাংবাদিক প্রবেশে বাধাদানের প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ রকম যদি কারও কাছে কোনো অভিযোগ থাকে, তাহলে বলবেন সেটা আমরা দেখব।’ সম্প্রতি হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের কাছে রোগীর স্বজনের নির্যাতনের প্রসঙ্গ তুললে মন্ত্রী বলেন, ‘ওটার ব্যাপারে আমি জানি না। হাসপাতাল কর্তৃপক্ষ সেটা দেখবে।’

 

স্বাস্থ্যমন্ত্রী দুই দিনের সরকারি সফরে রাজশাহী ও নওগাঁ আসেন। প্রথম দিন নওগাঁ এবং দ্বিতীয় দিন রাজশাহীতে সরকারি সফর শেষে দুপুরে ঢাকার উদ্দেশে রওনা দেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park