1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আইনশৃঙ্খলা অবনতির দায় নিয়ে ইউনুস সরকারের পদত্যাগ দাবি ছাত্রদল নেতাদের

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় সরকারি জনতা কলেজ ছাত্রদলের উদ্যোগে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় জনতা কলেজ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার, সদস্য সচিব সুমন শরিফ, সরকারি জনতা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফ হোসেন আরাফাত, সদস্য সচিব সাইফুল ইসলাম সাঈদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সুলতান শাহাদাৎ, ওবায়দুল ইসলাম অভি, সাদ্দাম হোসেন এবং কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে জনতা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফ হোসেন আরাফাত বলেন, “বর্তমান সরকার দেশে আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ। দেশে নানা সমস্যা চলছে, তাই সরকারের উচিত ব্যর্থতার দায় নিয়ে ইউনুস সরকারের পদত্যাগ করা।” তিনি আরও বলেন, “অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে, যাতে জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশের আইনশৃঙ্খলাসহ সবকিছু সঠিকভাবে পরিচালনা করতে পারে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park