
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৪ নং আমড়াতলী ইউনিয়নের পলাতক চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকের ঘনিষ্ট লোক এবং ১ নং ওয়ার্ডের মেম্বার মো: আবদুল জলিলের ক্ষমতা এখনো বহাল রয়েছে। এলাকার স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের অধীনে সে জোরপূর্বক মেম্বার নির্বাচিত হয় এবং তার নেতৃত্বে এলাকার সন্ত্রাসী বাহিনী দিয়ে বিভিন্ন অসামাজিক কর্মকান্ড পরিচালনা করেছে।
গত ১৭ বছর ধরে কুমিল্লা সদরের এমপি বাহারের বিভিন্ন খারাপ কাজের দায়িত্ব নিয়ন্ত্রণে রেখেছে মো: আবদুল জলিল। ফসলি জমির মাটি কাটা, রাস্তা ঘাটের টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং ছাত্র আন্দোলনে তার এলাকার ছাত্রদের নাম তালিকাভুক্ত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় জনগণের মতে, তার ভয়ে কেউ কোনো প্রতিবাদ করতে সাহস পায় না।
এছাড়া চেয়ারম্যান অফিসের গরিবদের চাল-ডাল চুরির অভিযোগও রয়েছে। তার বড় ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ছিল। বর্তমানে এলাকাবাসী তার ভয়ে কিছু বলতে পারছে না।
এলাকার মানুষ দাবি করছেন, ক্ষমতাসীন মো: আবদুল জলিলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।