1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রাঙ্গণে ঢুকে হামলা-ভাঙচুরের ঘটনায় খুলনায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারন শিক্ষার্থীরা।

সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় নগরীর শামসুর রহমান রোডে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় ইসকন ও ভারত বিরোধী স্লোগানে গর্জে ওঠে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে তারা স্বৈরাচার হাসিনা সহ আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সংগঠনের বিচার দাবি করেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভারতে বাংলাদেশের হাই কমিশনে হামলা চালিয়েছে। তার প্রতিবাদে আমরা এখানে একত্রিত হয়েছি। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিব। স্বৈরাচারের দালালরা আর কিছু করতে পারবে না। আগামী ১৩ তারিখে কোন কর্মসূচি খুলনায় পালন করতে দিব না। বাংলাদেশে কোন জঙ্গী সংগঠন জায়গা পাবে না।

সমাবেশ অনন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম তানভীর, সাজ্জাদুল ইসলাম বাপ্পি, রাফসান, মিনহাজুল ইসলাম সম্পদ, মহররম হাসান মাহিম, তারেক, শাহারিয়ার ইসলাম, নাজমুল হোসেন ইমরান, সাকিব রেজা, মিরাজুল ইসলাম ইমন, মোস্তাকিম ইসলাম, সুমাইয়া বান্না ও আফসা প্রমুখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park