
হাফিজা খানম: স্টাফ রিপোর্টার
খুলনার দিঘলিয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ১৮ জানুয়ারি রবিবার দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কাটালি পারায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার জন্য সমস্ত রাজনৈতিক দল দোয়া করছেন। আমরা দোয়া করবো আল্লাহ যেনো পরকালেও তাকে সম্মানিত করেন।” তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদের নেতা কে হবে, যিনি নেতা হবেন তার সক্ষমতা থাকতে হবে দিঘলিয়ার উন্নয়ন, উৎপাদন ভালো কাজ করতে পারে, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক সমাজের শিকড় থেকে উৎপাটন করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন সৈয়দ গোলাম আলী। সন্ধ্যা ৬:৩০ মিনিট ব্রহ্মগাতীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা করা হয়। বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল সেখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, অধ্যাপক মনিরুল হক বাবুল, উপজেলা বিএনপির সভাপতি মোল্লা সাইফুর রহমান মিন্টু, রকিব মল্লিক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, মহিলা দলের সভানেত্রী সেতারা সুলতানা, মোজাম্মেল শরিফ, নাজমুল মোল্লা, মনির মোল্লা, রেজাউল ইসলাম রেজা, মো: রয়েল, হাসিবুর রহমান সাদ্দাম, কুদরতি ইলাহি স্পিকার, আব্দুল কাদের জনি, মনিরুল গাজী, টুটুল, হিমেল গাজী, মেহেদি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।