1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আগ্নেয়াস্ত্র সহ নড়াইল কালিয়া উপজেলার সন্ত্রাসী সজিব কে গ্রেফতার করল র‍্যাব।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ৪১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড কার্তুজসহ কালিয়া উপজেলার  সন্ত্রাসী সজিব কে গ্রেফতার করল র‍্যাব।

গত ১১ জানুয়ারি বৃহস্পতিবার র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল খুলনা জেলার তেরখাদা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার তেরখাদা থানাধীন কাটেংগা বাজার-তেরখাদা মডেল নতুন বাসস্ট্যান্ডগামী রোডস্থ একটি গোডাউনের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি তাৎক্ষনিক বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক উক্তস্থানে অভিযান পরিচালনা করে নড়াইল জেলার কালিয়া থানার বড়নাল গ্রামের আসামী মোঃ সজিব শেখ(২১)কে আটক করে।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামীর হেফাজত হতে একটি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র পাইপগান এবং (চার) রাউন্ড পাইপগানের কার্তুজ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার তেরখাদা থানায় হস্তান্তর করা সহ আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park