1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আঠারোবাকি নদী থেকে উদ্ধার অজ্ঞাত মরদেহ, মিলল পরিচয়

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কালিয়া (নড়াইল) প্রতিনিধি: মোঃ হাচিবুর রহমান

নড়াইলের কালিয়া উপজেলায় আঠারোবাকি নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহটির পরিচয় শনাক্ত হয়েছে। নিহত যুবকের নাম খালিদ মোল্যা (২৩), তিনি কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের হোসেন মোল্যার ছেলে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মরদেহটির পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত খালিদ মোল্যা পেশায় অটোভ্যান চালক ছিলেন। গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) অটোভ্যান চালাতে গিয়ে তিনি নিখোঁজ হন। পরদিন শুক্রবার তার পিতা হোসেন মোল্যা কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে, কারণ তার অটোভ্যানটিও মিসিং রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষমাণ রয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ২টার দিকে উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের চর-বল্লাহাটি গ্রামের আঠারোবাকি নদী থেকে মরদেহটি উদ্ধার করে নড়াগাতি থানা পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park